Pages

Monday, March 28, 2016


বাঙ্গালীর অতিপ্রিয় মজাদার রসগোল্লা তৈরীর রেসিপি।

রসগোল্লা তৈরীর প্রস্ত্তত প্রণালী
উপকরন
১) দুধের ছানা ১/২ কাপ
২) চিনি ২ কাপ
৩) পানি ৮ কাপ
৪) ময়দা তিন চা চামচ
৫) চিমি তিন চা চামচ
৬)এলাচ গড়া এক চা চামচ
৭) গোলাপজল পরিমান মত


প্রস্ত্তত প্রণালী
·        দুধের ছানা তেরী করে বাতাসে ছয়-সাত ঘন্টা ছড়িয়ে রাখুন।
·        পানিতে চিনি মিশিয়ে চুলায় দিন এবং জ্বালাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত পানি ফুটে ওঠে।পানি ফুটে ওঠার পরে সিরার উপর থেকে ময়লা ফেলে দিন।
·        ছানা হাতের দিয়ে ভালভাবে মেখে নিন।ময়দা, দুই চামচ চিনি ও এলাচ গুড়া দিয়ে ছানা মাখুন।ছানা গুলো ২০ থেকে ২৫ ভাগে ভাগ করে গোল গোল বল তৈরী করে ফেলুন।
·        সব ছানার বল গুলো একবারে চুলার ওপর রাখা সিরায় ছাড়ুন। আঁচ বাড়িয়ে দিন ।কিছুক্ষন পর রসগোল্লা গুলো সিরার ওপর ভেসে উঠবে।বড় চামচ বা হাতা দিয়ে রসগোল্লা সিরায় ডুবিয়ে হাড়ি ঢেকে দিন।
·        ২০ -২৫ মিনিট পর বাটিতেপানি নিয়ে একটা রসগোল্লা ছাড়ুন।পানিতে রসগোল্লা ডুবে গেলে এবং আকার ঠিক থাকলে চুলা থেকে নামিয়ে এক কাপ পানি ছিটিয়ে পাত্র খোলা রাখুন।
·        ঠান্ডা হলে সিরাসহ রসগোল্ল একটি বড় বাটিতে ঢালুন।২/৩ চামচ গোলাপজল দিন।৭/৮ ঘন্টা পরে পরিবেশন করুন ।
দুধের ছানা তৈরী করার উপকরন
১) টাটকা দুধ ১ ১/২ লিটার
২) সিরকা ৬ টেবিল চামচ
প্রস্তত প্রণালী:
·        সিরকার সঙ্গে সমান পরিমান পানি মিশান
·        দুধ চুলায় দিন। ফুটে উঠা মাত্রই সিরকা দিয়ে নামিয়ে রাখুন এবং ঢেকে দিন।
·        দুধের ছানা ও পানি আলাদা হলে সঙ্গে সঙ্গে দুধ একটা কাপড় বা ছাকনীতে ঢেলে দিন। ভাল করে পানির কলের নিচে দিয়ে ধুয়ে নিন। তাহলে টকের পরিমান কম হবে।এ ছানা ঠান্ডা হওয়ার জন্য টাঙ্গিয়ে দিন কাপড়ের পুটলাসহ।পানি ঝড়তে দিন এক দেড় ঘন্টা। পরে নামিয়ে প্লেটে ছড়িয়ে রাখুন ৭/৮ ঘন্টা। তারপর রসগোল্লা তৈরী করুন।


1 comment: