Pages

Tuesday, February 7, 2017

Recipe : Chilli Prawn ( চিলি প্রন)

Recipe : Chilli Prawn ( চিলি প্রন)
-----------
উপকরন:

১।    চিংড়ি – ২০০ গ্রাম(মাথা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা)
২।    কর্ণ ফ্লাওয়ার – পরিমান মতো
৩।   ডিম – ১ টি
৪।    ক্যাপসিকাম – ১ টি ( লম্বা টুকরা করা )
৫।    অয়েস্টার সস – আধা চা চামচ
৬।   কাঁচা মরিচ বাটা – আধা চা চামচ
৭।    রশুন কুচানো – আধা চা চামচ
৮।   আদা কুচানো – আধা চা চামচ
৯।    টমেটো কেচাপ – আধা চা চামচ
১০।   পেঁয়াজ টুকরা করা – ১ টি
১১।   সাদা ভিনেগার – আধা চা চামচ
১২।   আদা ও রশুন বাটা – ১ চা চামচ
১৩।   গাজর কুচি – ছোট ১ টি
১৪।   লবন – স্বাদ মতো
১৫।   তেল – পরিমান মতো
১৬।   চিনি – অল্প



প্রণালী:-
>
কর্ণ  ফ্লাওয়ারে  ডিম  মিশিয়ে  মসৃণ  ব্যাটার  তৈরি  করুন। এর  ভেতর  আদা,  রসুন  বাটা ও  লবন  মেশান।  এই   

  মিশ্রণের  ভেতর  চিংড়ি  দিয়ে  এক  ঘণ্টা  ম্যারিনেট  করে  রাখুন।
>
এক  ঘণ্টা  পর  গরম  তেলে  ম্যারিনেট  করা  চিংড়ি গুলো  ভেজে  তুলে  রাখুন।
>
এবার  অন্য  একটি  কড়াইতে  ২  চা  চামচ  তেল  গরম  করুন।  তেল গরম  হলে  পেঁয়াজ  টুকরা  ও  ক্যাপসিকাম দিন।  একটু  নাড়াচাড়া  করে  এর  ভেতর  গাজর  কুচি,  আদা  কুচি  ও  রশুন  কুচি  দিয়ে  ভাল  মতো  মিশিয়ে  নিন। এরপর কাঁচামরিচ  বাটা  দিয়ে  একটু  কষিয়ে  নিন।
> তেল  বের  হতে  শুরু  করলে  টমেটো  সস  ও  অয়েস্টার  সস  দিয়ে  দিন। এরপর  ভেজে  রাখা  চিংড়ি  এর ভেতর  দিয়ে ভালো  করে  মিশিয়ে  নিন। চিংড়ি  ও  সবজীর  সাথে  সব  মসলা  ভাল  মতো  মিশে  গেলে  এর  ভেতর সাদা  ভিনেগার  ও  সামান্য  চিনি  দিন।
>
কিছু  সময়  নাড়াচাড়া  করে  সারভিং ডিশে  ঢেলে  পেঁয়াজ  পাতা  কুচি  দিয়ে  সাজিয়ে  ফ্রাইড  রাইসয়ের  সাথে  গরম গরম পরিবারের সকলের সাথে পরিবেশন মজাদার ও সুস্বাদু চিলি প্রন .

No comments:

Post a Comment