Pages

Friday, May 20, 2016

মাশরুম বল (Mushroom Ball)

মাশরুম বল (Mushroom Ball)

উপকরনঃ-
১।   মাশরুম  ২০০ গ্রাম
২।   কেপসিকাম ১ টা বড় সাইজ
৩।  ময়দা ১/৩ কাপ
৪।    আদা বাটা ১ চা চামচ
৫।    টমাটো সস ২ টেবিল চামচ
৬।  পেয়াজ মিহি কুচি ৩ টেবিল চামচ
৭।    আদা বাটা ১ চা চামচ


৮।  গোল মরিচ গুড়ো ১/৩ চা চামচ
৯।  তেল ভাজার জন্য
১০।  মরিচ গুড়ো ১/২ চা চামচ
১১।  লবন পরিমান মত
১২।  হলুদ গুড়ো ১/২ চা চামচ



প্রস্তুত প্রণালীঃ-
প্রথমে  মাশরুম  ধুয়ে  চিপে  পানি  ঝড়িয়ে  নিন ।  তারপর  চপিং  বোর্ডে  নিয়ে  মিহি  করে কুচি  করে  নিন । এবার কেপসিকাম  ও  একই  ভাবে  মিহি  কুচি  করে  নিন ।  সব  উপকরন  একে  একে  দিয়ে  ভাল  করে  মাখিয়ে  নিন । আলাদা  পানি  দেওয়া   দরকার নাই । কারন  মাশরুম  ধোয়ার  সময়  প্রচুর   পরিমান  পানি  শোষন  করে   লয়।  এবার  ননস্টিক  প্যান  এ  ডুবো  তেল  দিন । তেল  ভাল  করে  গরম  হলে  আচ  কমিয়ে  দিন । হাতে  হালকা তেল  লাগিয়ে  ছোট  ছোট  বল  বানিয়ে  তেল  এ  ছেড়ে  দিন ।  ভাজতে  থাকুন  অল্প আচে যতক্ষন না  বাদামী  রং ধারন না করে । বাদামী  রং ধারন  করলে  নামিয়ে  নিন । শশা কুচি , পিয়াজ কুচি টমাটো সস্ ক্যাচাফ  দিয়ে  গরম গরম পরিবেশন করুন  দারুন মজাদার মাশরুম বল।


সৌজন্যে : - রাজিয়া’র রন্ধনশালা (Razia’s Randhonshala)

No comments:

Post a Comment