রাইস কাটলেট/ (RICE CUTLET)
উপকরণ :
১. ভাত- ১ কাপ
২. চিজ - আধ কাপ
৩. ময়দা - ২ চেবিল চামচ
৫. ধনে পাতা কুচি- পরিমান মত
৬. পেঁয়াজকুচি
- পরিমান মত
৭. ক্যাপসিকাম কুচি - পরিমান মত
৭. ক্যাপসিকাম কুচি - পরিমান মত
৮. লবন- পরিমান মত
৯. পাতিলেবুর রস- ২
চা চামচ
১০. পাউরুটির
গুড়ো- ৩ টেবিলচামচ
১১. সয়াবিন তেল - পরিমান মত
প্রণালী
:
কড়াইতে তেল দিন । তেল গরম হলে তাতে পেয়াঁজ ও ক্যাপসিকাম
কুচি দিয়ে নাড়তে থাকুন৷ হালকা ভাজা ভাজা
হয়ে এলে তাতে
ভাত, চিজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি,
লবন ও লেবুর রস দিয়ে আবার
নাড়তে থাকুন৷ এবার
মিশ্রণটি নামিয়েঠান্ডা করে নিন। ঠান্ডা হলে হাত
দিয়ে মাখুন ও তাতে পাউরুটির গুড়ো দিয়ে দিন৷ মিশ্রণটিকে বলের
আকারে তৈরি করুন৷ এবার
কড়াইতে বেশি করে
তেল দিয়ে গরম করুন৷ পারপর তৈরি
করে
রাখা বল গুলিকে ভালো করে ময়দা মাখিয়ে
নিন৷ দেখবেন যাতে পুরো অংশেই ময়দার প্রলেপ পড়ে, নয়ত
ভেঙে
যাওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ হালকা আঁচে কাটলেটগুলিকে
ডিপ
ফ্রাই করুন৷ গাঢ় বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন ৷ ভাজা হয়ে গেলে কড়াই
থেকে
নামিয়ে
ভাল করে তেল ঝড়িয়ে নিন৷ গরম গরম বিকেলের হাল্কা
নাস্তা যা চা বা কফির সঙ্গে পরিবেশন করুন৷
সূত্র: বাঙ্গলী রান্ন বান্না

Bangalir darun khaddo
ReplyDelete