স্পেশাল
কাবাবঃ (বিফ ও সবজি)
/ SPECIAL KABAB (Beef & Vegetables)
উপকরণঃ-
১.
গরুর মাংসের
কিমা ১ কেজি
২. আদা বাটা ৩/৪ চামচ
৩.
রসুন বাটা ৩/৪ চামচ
৪. জিরা বাটা ২/৩ চামচ
৫. পিয়াজ বাটা ৩/৪ চামচ
৭. সয়া সস ২ চা চামচ
৮. গার্লিক সস ৪ চামচ
৯. চিজ কুড়ানো ২ চা চামচ
১০. অলিভ অয়েল ২ চা চামচ
১১.
লবন পরিমান মত
১২. কর্ন ফ্লাওয়ার ২চামচ
১৩. ডিম ১ টি
১৪. বুটের ডাল বাটা ২৫০ গ্রাম
১৫. গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
১৬. পিয়াজ কুচি ২ টি
১৭. কাঁচা মরিচ ৫ টি
১৮.
গাজর কুচি ১ টি (মিহি ভাবে)
১৯. ফুল কফি বাটা ১ কাপ
২০. মাখন ১ চা চামচ
প্রস্তত
প্রণালীঃ- প্রথমে একটি পাত্রে এক
কেজি পরিমান
বিফ
কিমার সাথে
৩/৪ চামচ আদা বাটা, ৩/৪ চামচ রসুন বাটা, ৩/৪ চামচ
জিরা বাটা, ৩/৪ চা চামচ
পেয়াজ বাটা, ১/২ চা চামচ গরম মসসল্লা
গুড়া, ২ চামচ সয়া সস, ৪ চা চামচ গার্লিক সস
(হোমমেড হতে পারে
- ১টি রসুন (গ্রেট করা), ২ চা চামচ চিজ কুরানো এবং ২ চা চামচ অলিভ অয়েল দিয়ে ৬-৭ মিনিট জ্বাল
দিন) ১ চামচ লবন, ২
চামচ কর্ন ফ্লাওয়ার, ১টি ডিম
, ১/৪ কেজি বুটের ডাল বাটা, ১/২ চা চামচ
গোলমরিচ গুড়ো ২টি
পেয়াজ
কুচি
ও ৫ টি কাচা মরিচ কুচি, মিহি কুচি গাজর, ফুলকপি, বাঁধাকপি - ৩/৪ কাপ , মাখন- ১ চা চামচ
দিয়ে ৩-৪ ঘন্টা মেরিনেট করে রাখুন। এ রপর গোলাকার আকৃতি তৈরী করে ব্রেডক্রাম
মেখে
ফ্রাইপ্যান এ অল্প
আচে কম
তেলে ২৫-৩০ মিনিট ভাজতে
থাকুন যতক্ষন লাল আভারণ ধারন করে। লাল হয়ে আসলে প্যান থেকে নামিয়ে তেল ঝরিয়ে গরম গরম
কাবাব আপনার পছন্দের
সস
দিয়ে পরিবেশন করুন। ।

This comment has been removed by the author.
ReplyDelete