Pages

Saturday, May 7, 2016

SPECIAL KABAB (Beef &Vegetables) / স্পেশাল কাবাব

স্পেশাল  কাবাবঃ   (বিফ ও সবজি) / SPECIAL KABAB (Beef & Vegetables)

উপকরণঃ-
১.      গরুর  মাংসের  কিমা ১ কেজি
২.     আদা বাটা  ৩/৪ চামচ
৩.     রসুন বাটা  ৩/৪ চামচ
৪.     জিরা বাটা ২/৩ চামচ
৫.     পিয়াজ বাটা ৩/৪ চামচ
৬.     গরম মসলার গুড়া ১/২ চামচ


৭.     সয়া সস ২ চা চামচ
৮.     গার্লিক সস ৪ চামচ 
৯.     চিজ কুড়ানো ২ চা চামচ
১০.    অলিভ অয়েল ২ চা চামচ
১১.    লবন পরিমান মত
১২.    কর্ন ফ্লাওয়ার ২চামচ
১৩.   ডিম ১ টি
১৪.    বুটের ডাল বাটা ২৫০ গ্রাম
১৫.    গোল মরিচ গুড়া ১/২ চা চামচ
১৬.    পিয়াজ কুচি ২ টি
১৭.    কাঁচা মরিচ ৫ টি
১৮.   গাজর কুচি ১ টি (মিহি ভাবে)
১৯.    ফুল কফি বাটা ১ কাপ
২০.   মাখন ১ চা চামচ


প্রস্তত প্রণালীঃ- প্রথমে  একটি  পাত্রে  এক  কেজি  পরিমান  বিফ  কিমার  সাথে  ৩/৪  চামচ  আদা  বাটা,  ৩/৪  চামচ  রসুন  বাটা,  ৩/৪ চামচ  জিরা  বাটা,  ৩/৪  চা  চামচ  পেয়াজ  বাটা,  ১/২  চা  চামচ  গরম  মসসল্লা  গুড়া, ২  চামচ সয়া  সস,  ৪  চা চামচ  গার্লিক  সস (হোমমেড হতে পারে -  ১টি  রসুন  (গ্রেট করা),  ২ চা  চামচ চিজ  কুরানো এবং  ২ চা  চামচ  অলিভ অয়েল  দিয়ে  ৬-৭  মিনিট  জ্বাল  দিন)  ১ চামচ  লবন,  ২  চামচ  কর্ন ফ্লাওয়ার,  ১টি  ডিম , ১/৪  কেজি  বুটের  ডাল বাটা,  ১/২  চা  চামচ  গোলমরিচ  গুড়ো  ২টি  পেয়াজ  কুচি  ও ৫  টি কাচা মরিচ  কুচি, মিহি কুচি গাজর,  ফুলকপি, বাঁধাকপি - ৩/৪  কাপ , মাখন- ১ চা চামচ  দিয়ে ৩-৪ ঘন্টা  মেরিনেট  করে  রাখুন। এ রপর  গোলাকার  আকৃতি  তৈরী করে ব্রেডক্রাম  মেখে  ফ্রাইপ্যান  এ   অল্প  আচে  কম  তেলে  ২৫-৩০  মিনিট  ভাজতে থাকুন যতক্ষন লাল আভারণ ধারন করে। লাল হয়ে আসলে প্যান থেকে নামিয়ে তেল ঝরিয়ে গরম গরম কাবাব  আপনার  পছন্দের  সস  দিয়ে পরিবেশন  করুন। ।

1 comment: